চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:০০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বিদ্যুৎ বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার। তবে কোন হতাহতদের ঘটনা ঘটেনি।

বুধবার (৫ মার্চ) বিকেল সোয়া ৪টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আঞ্চলিক মেরামত কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানায়, বিকাল সোয়া ৪টার দিকে জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। ওই সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিন ইউনিট কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে আরও তিন ইউনিট এসে কাজ করে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম আমরা। সব মিলিয়ে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।

নির্বাহী প্রকৌশলী স্বপন বসাক বলেন, বিকেলে আগুন দেখতে পেয়ে কর্মচারীরা খবর দিলে দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডবিদ্যুৎ বিতরণ বিভাগবিদ্যুৎ বিতরণ বিভাগে আগুনভয়াবহ অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT