বিনোদন

শহীদ-কৃতির যে ছবিতে উত্তাল ভারতের বক্স অফিস

রোমান্টিক প্রেমের দৃশ্য সমুদ্রের পাশে, দুজন প্রেমিক-প্রেমিকা একে অপরের সাথে জড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের পাড়ে প্রেমিক-প্রেমিকা রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন, সূর্যাস্তের আলোতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে বেশ সাড়া ফেলছে শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’। শুধু বক্স অফিসে চমক নয়, আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছে ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে।

অল্প বাজেটের ‘এআই নারী’ ও ইঞ্জিনিয়ারের প্রেম নিয়ে রোবটিক্স কাহিনী নির্ভর ছবিটিকে ঘিরে রীতিমত উত্তাল এখন ভারতের বক্স অফিস।

বলিউড মুভি রিভিউজ বলছে,  মুক্তির তিন দিনে ক্রমাগতই বেড়ে চলেছে শহীদ-কৃতির নতুন এই ছবির আয়।

মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ৮৫ কোটি রুপি বাজেটের ছবিটির আয় যেখানে ৭.০২ কোটি রুপি ছবি, সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে যেটি বেড়ে যথাক্রমে ১০.৫ ও ১১.৫৯ কোটি রুপি। ফলে তিন দিনে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ২৯.১১ কোটি রুপি!

এছাড়াও ভারতের পাশাপাশি বিশ্বব্যাপীও ছবিটির আয় বেশ সন্তোষজনক। জানা গেছে, তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫৫ কোটি রুপির বেশি! সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম দিনের সর্বোচ্চ আয়ের দিক থেকেও ভারতীয় সিনেমা হিসেবে ছবিটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এদিকে ছবিটি নিয়ে এক্সে এক পোস্ট দেন সিনেমা বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। ছবিতে কৃতির অভিনয়ের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘ছবিটিতে কৃতির অভিনয় এককথায় অসাধারণ। রোবোট হিসেবে তার অভিব্যক্তিগুলো একেবারেই নিখুঁত।’

এ ছাড়া সিনেমা বিশ্লেষকেরা বলছেন, ভালোবাসা দিবসের আগের দিনও ভালো ব্যবসা করবে রোবট আর মানুষের ভালোবাসার ছবিটি। আর ভ্যালেন্টাইন ডেতে বক্স অফিসে ঝড় তুলবে ‘তেরে বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’।

ছবিটি পরিচালনা করেছেন অমিত যোশি ও আরাধনা শাহ। সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি ঘরানার ছবি এটি। ছবিতে শহীদ ও কৃতি ছাড়া আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়া।- বলিউড মুভি রিভিউজ

বিষয়:‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ কৃতি শ্যানন বক্স অফিস শহীদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…