চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে ভোটের দিন উত্তেজনা, সংঘর্ষে আহত কয়েকজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমাবাজি ও বিক্ষোভের ঘটনায় সকাল থেকেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছে সকালে বোমাবাজির ঘটনা ঘটে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আম জনতা উন্নয়ন পার্টির কর্মীরাই এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। যদিও পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও।

এদিন এলাকায় আসেন হুমায়ুন কবীর। তাকে ঘিরে শিবনগরের ১৭৩ নম্বর বুথে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। পরিস্থিতির প্রতিবাদে হুমায়ুন কবীর রাস্তায় বসে পড়েন। পরে সেখান থেকে বের হওয়ার সময় তার ওপর হামলার অভিযোগ ওঠে। তার গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।

এছাড়া তার কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টদের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ উসকে দেওয়ার অভিযোগ তুলেছে। অন্যদিকে, জেলার ডোমকল কেন্দ্রেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সেখানে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় ২১৭ নম্বর বুথে ভোট দিতে যেতে বাধার মুখে পড়েন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

মুর্শিদাবাদ পুলিশ মাইকিং করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় এবং নিরাপত্তার আশ্বাস দেয়। সার্বিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ভোটগ্রহণ চালু রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT