দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভ ঘিরে উত্তেজনা, একের পর এক আটক
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ঘিরে চলছে ব্যাপক ধরপাকড়। যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে বিমানের ভেতর থেকেই ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। এর আগে গুরুগ্রামের বাসা থেকে আটক করা হয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা দিল্লিজুড়ে। সীমিত করা হয়েছে মেট্রো সার্ভিস। বন্ধ করে দেওয়া হয়েছে আড়াইশ’ ট্রেন। ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট সেবা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






