চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো সন্দেহ নেই, আমি আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের ছবি, তিনি গম্ভীর ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের গ্রীষ্ম মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন এরিক টেন হাগ। রেড ডেভিল সমর্থকরা তার অধীনে দলের পারফরম্যান্স যতটা ভালো হবে আশা করেছিল, বাস্তবে ততটা হয়নি। প্রথম মিশনে ক্লাবকে এফএ কাপের ফাইনালে নিতে সক্ষম হলেও ইংলিশ প্রিমিয়ার লিগে পথটা মোটেও মসৃণ নয়। ২০২৩-২৪ মৌসুমটা বাজেভাবে যাওয়ার প্রেক্ষিতে চলছে টেন হাগের বরখাস্ত সংক্রান্ত আলোচনা।

যদিও বরখাস্ত হওয়া নিয়ে কথা চলতে থাকলেও ডাচম্যানের জোরালো দাবি, আগামী মৌসুমেও তিনি ইংলিশ জায়ান্টদের ডেরাতেই থাকছেন। এমন আলোচনায় তিনি চিন্তিত নন বলেও জানান। যদিও ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে ইউনাইটেডের যোগাযোগ হয়েছে- এমন সংবাদও সামনে আসছে।

ব্রিটিশ এক গণমাধ্যমকে টেন হাগ বলেন, ‘আমার মাঝে কোনো সন্দেহ নেই। আমি শুধু নিজের কাজ, প্রক্রিয়া ও প্রজেক্টের উপর মনোযোগ রাখছি। এখানে থাকতে সত্যিই ভালোবাসি। আমি ব্যাপারটা উপভোগ করছি আমার জন্য এটি একটা চ্যালেঞ্জ। কোনো সন্দেহ নেই, আমি আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বস।’

Banglabid

প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকা ম্যান ইউনাইটেড শিরোপা দৌড়ে নেই। যদিও চলতি মৌসুমে এফএ কাপের শিরোপা জয়ের সুযোগ রয়েছে। একইসঙ্গে ইপিএলে টেবিলের শীর্ষ চার দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে পৌঁছাতে পারে।

এ প্রসঙ্গে টেন হাগের ভাষ্য, ‘পারফরম্যান্স সবসময় সঠিক পথে যাবে না। আমরা যেভাবে সবসময় চেয়েছিলাম, সেভাবে ফলাফল আমাদের দিকে যাচ্ছে না। তবে আমি নিশ্চিত, আমরা সঠিক পথে রয়েছি এবং আমরা যেখানে হতে চাই সেই লক্ষ্য আমরা অর্জন করতে পাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যানচেস্টার ইউনাইটেডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT