পরিবেশ

রাজধানীসহ আশপাশের এলাকায় বাড়বে গরম

ঢাকার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশে ঘনঘটা মেঘের কারণে বৃষ্টি হতে পারে, শহরের ভবন ও গাছের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দিনে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ২৩ জুলাই (বুধবার), সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতও, ২৫ মিলিমিটার।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাভাস তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…