চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড ছাড়ালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এর মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) মহাপরিচালক ডা. এম মহাপাত্র বলেছেন, সেন্সরটি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখার জন্য আইএমডি দিল্লির মুঙ্গেশপুর স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনে তাপমাত্রা সেন্সর পরীক্ষা করছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৯ মে মুঙ্গেশপুরের আবহাওয়া স্টেশনে তাপমাত্রা রেকর্ড করাক হয়েছে ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা ভারতে সর্বোচ্চ। ডা. এম মহাপাত্র বলেছিলেন, দিল্লিতে ২০টি মনিটরিং স্টেশন রয়েছে এবং এর মধ্যে ১৪টি তাপমাত্রায় হ্রাস রেকর্ড করেছে এবং দিল্লি জুড়ে গড় তাপমাত্রা ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখা গেছে।

তিনি বলেন, মুঙ্গেশপুর স্টেশন একটি আউটলায়ার এবং এর প্রদত্ত তাপমাত্রা রেকর্ডিং নিশ্চিত করা প্রয়োজন। দিল্লির কিছু পর্যবেক্ষক এলাকায় তাপমাত্রা সামান্য বেশি দেখিয়েছিল, তবে মুঙ্গেশপুর রেকর্ডিংয়ের সম্পূর্ণ তদন্ত প্রয়োজন।

বিশেষজ্ঞদের একটি দল তাপমাত্রা সেন্সর পরীক্ষা করতে মুঙ্গেশপুরে গেছে বলে জানিয়েছেন, ডা. এম মহাপাত্র । তিনি আরও অনুমান করলেন, মুঙ্গেশপুরের আশেপাশের কোনো স্থানীয় তাপ জড়িত বিষয় এই উচ্চ রেকর্ডিংয়ের কারণ হতে পারে।

Reneta

আইএমডি এক বিবৃতিতে বলেছে, দিল্লি এনসিআর জুড়ে সর্বাধিক তাপমাত্রা শহরের বিভিন্ন অংশে ৪৫ দশমিক ২ থেকে ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। অন্যান্য স্টেশনের তুলনায় মুঙ্গেশপুর তাপমাত্রা রেকর্ড করেছে ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি সেন্সর বা স্থানীয় কারণের ত্রুটির কারণে হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫২.৯দিল্লিভারতরেকর্ডসর্বোচ্চ তাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT