বাংলাদেশ

আকাশ মেঘলা থাকলেও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস

উচ্চ তাপমাত্রার সূচক দেখাচ্ছে থার্মোমিটার, আকাশে সূর্য্য ও মেঘের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে সূর্য্য ও মেঘের মাঝে একটি থার্মোমিটার, যা তাপমাত্রা নির্দেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশে আগামী দুই দিনে সারা দেশেই তাপমাত্রা বাড়বে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাই স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী এবং যশোর জেলায়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:আবহাওয়া তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…