চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের শীর্ষ অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৪ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফের শীর্ষ ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী আব্দুর রহিম মেজরকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তার বিরুদ্ধে মাদক ও হত্যার একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামী টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার জকির আহমদ এর ছেলে।

Banglabid

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক মোঃ বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকায় এডভোকেট শাহ আলমের মার্কেটের সামনে একজন কতিপয় অপরাধী অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে আব্দুর রহিম মেজর কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল,১টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গুলি তার হেফাজতে রেখেছিল।

Reneta

গ্রেপ্তার আসামী আব্দুর রহিম মেজর টেকনাফের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে টেকনাফের মাদক ও অস্ত্রের গডফাদার হিসাবে পরিচিত এবং একাধিক মাদক, অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামী । তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলা, ২টি হত্যা মামলা, ১টি বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র ব্যবসায়ীইয়াবা ব্যবসায়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিমি যানজট

পরবর্তী

শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

পরবর্তী
শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

টেনিস খেলোয়াড়ের জয় উদযাপন, দর্শকদের মাঝে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সবসময় বিশ্বাস করছিলাম, ম্যাচ ঘোরাতে পারবো’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT