চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজনসহ নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, গেটের পাশে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নাফনদীর কায়উকখালী ঘাটে ভাসমান আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ও সকাল ৮টার দিকে পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান। তবে, উভয়ের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি ওসি।

এদের মাঝে গুলিবিদ্ধ দেহটি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যান এবং ভাসমান মরদেহটি কিভাবে মারা গেছেন জানার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।

Banglabid

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ভোররাতে র‍্যাব টেকনাফ ফোন করে জানায় মাদক কারবারির সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে মারা গেছেন এক মাদক কারবারি। টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদীর কিনারে মরদেহটি আছে। খবর পেয়ে পুলিশ টিম পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সাদা-কালো রংয়ের শার্ট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। শরীরের সামনের অংশের শার্টটি রক্তে রঞ্জিত।

অপরদিকে, টেকনাফের নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ টিম গিয়ে তা উদ্ধার করে। তারও পরিচয় মিলেনি। তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।

Reneta

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্ক যেতে ২০ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার

পরবর্তী
রাজশাহী পুলিশ স্টেশন ভবনের ছবি, শহরের কেন্দ্রে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার

দুটি মানুষ একটি ক্যামেরা দেখছে, হাসিমুখে একে অপরের দিকে তাকিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো-তে সেরা স্টিভেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস'

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT