রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত সাবিনা আক্তার নেত্রকোণা জেলা বারহাট্টা থানার আন্দারদিয়া জয়নাল উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি হাতিরঝিল এলাকায় থাকতেন।
নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, থানা থেকে আমাদের খবর দিলে ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। আমার বোন বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াত। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা বিষয়টি আমরা এখনো জানতে পারিনি।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় অচেতন অবস্থায় সাবিনাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







