চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে যাচ্ছে টিম ‘আলী’, পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে টিম ‘আলী’ এর সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া এটাই প্রথম বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! স্বভাবতই দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের মধ্যে খবরটি বেশ উচ্ছ্বাস ও উদ্দীপনার জন্ম দিয়েছে।

কানে বাংলাদেশি এই সিনেমার অফিশিয়াল সিলেকশনে সংস্কৃতি মন্ত্রণালয়ের ডাক পায় টিম ‘আলী’। সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন ‘আলী’ নির্মাতা, ও সংশ্লিষ্ট কলাকুশলী সকলে। তাদের সাথে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরে ‘আলী’র এমন অর্জন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কৃতি উপদেষ্টা। জানান, টিম ‘আলী’-কে ধন্যবাদ জানাতেই মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সাথে সদ্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত বাংলাদেশি ছবি ‘মাস্তুল’-এর বিশেষ স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন জানান।

এসময় ফারুকী বলেন,“তরুণ নির্মাতারা দেশে বিদেশে তাদের কাজ দিয়ে সম্মান বয়ে আনছেন, আমার মনে হয়- এক্ষেত্রে সরকারের তরফ থেকে ধন্যবাদটুকু বললেও তারা আনন্দিত হয়। তেমনি আসন্ন কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ নির্বাচিত হওয়ায় টিমকে ধন্যবাদ জানাতেই মন্ত্রণালয়ে ডেকেছি।”

সংবাদকর্মীদের উদ্দেশে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “যারা খোঁজখবর রাখেন, তারা জানেন যে এরকম উৎসবে জায়গা পেলে পৃথিবীর যে কোনো দেশ কী পরিমাণে এপ্রিসিয়েট করে। ধরা যাক সাউথইস্ট এশিয়ার একটি দেশ, কানের অফিশিয়াল সিলেকশনে হয়তো তাদের একটা শর্টফিল্ম আছে। কিন্তু ওই একটা শর্টফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেপেলপমেন্ট করপোরেশন, তারা একটা ডেলিগেশন পাঠায় ওইখানে এবং সেই ডেলিগেশন ওইখানে লাঞ্চ, ডিনার এবং বিভিন্ন পার্টি হোস্ট করে থাকেন। এটা এজন্যই করে, যেন তাদের দেশের অন্যান্য ফিল্ম মেকাররা যেন নেটওয়ার্ক তৈরী করতে পারেন। এই যে সফট পাওয়ারকে এক্সপ্লোর করার যে কাজ, আমরা সেই অর্থে খুব একটা করিনি। তবে আমরা এখন থেকে এই কাজটা ধীরে ধীরে শুরু করতে চাই।”

ফারকী বলেন, ‘আলী’-কে দিয়ে আমরা এই কাজটি শুরু করতে চাই। শর্টফিল্ম ‘আলী’ যে কান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে- সেই টিমের সদস্যদের সংস্কৃতি মন্ত্রণলায়ের পক্ষ থেকে যাতায়াত খরচ, থাকা-খাওয়ার ব্য়য় বহন করবে। পাশাপাশি ‘আলী’-তে যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে আলআমিন; তার প্লেন ভাড়া সংস্কৃতি মন্ত্রণালয় সরাসরি ব্যবস্থা করছে না, তবে আমরা এটি নিয়ে বেসরকারি একটি উদ্যোগ নিচ্ছি। ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে।”

Reneta

দেশের বাইরে সংস্কৃতি যে কোনো ক্ষেত্র দেশের ইমেজ বৃদ্ধি করলে পাশে দাঁড়ানোর কথাও জানান ফারুকী। বলেন,“শুধুমাত্র কানের মূল প্রতিযোগিতা বিভাগে ‘আলী’ মনোনীত হয়েছে বলে না, অবশ্যই এটা বড় অর্জন; তবে আমরা মনে করি সামনে বাংলাদেশের সংস্কৃতি সেটা যেকোনো ক্ষেত্রে হোক- পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশের সংস্কৃতি আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে; এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে। এটা ট্রাডিশনাল সংস্কৃতি যেমন নাচ, গান, সিনেমারও বাইরে যদি আর্কিটেক্চারও যদি ‘অ্যামাজিং অ্যাচিভমেন্ট’ করে; আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেটা উদযাপন করবো।”

পরে টিম ‘আলী’র সদস্যদের সাথেও পরিচয় করিয়ে দেন ফারুকী। এসময় ‘আলী’ নির্মাতা আদনান আল রাজীব সংস্কৃতি মন্ত্রণলায়কে ধন্যবাদ জানান। বলেন, ‘আলী’-কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মান জানানোয় তারা কৃতজ্ঞ। স্বল্পদৈর্ঘ্যটির প্রযোজক তানভীর হুসেন বলেন, ছোট ছবি দিয়েও যে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, ‘আলী’র মাধ্যমে তা প্রমাণিত হলো। এসময় ‘আলী’-কে এপ্রিসিয়েট করায় সংস্কৃতি উপদেষ্টা এবং মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান মেধাবী চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।

১৩ মে ফ্রান্সের কান শহরে বসছে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ২৪ মে  জুরি প্রেসিডেন্ট মারেন আদে-এর নেতৃত্বে বিজয়ী চলচ্চিত্রকে স্বল্পদৈর্ঘ্য শাখার পাম দ’ওর প্রদান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবআলীকানফারুকীলিড বিনোদনশর্টফিল্মসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT