অপরাধ

মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক বরখাস্ত

শিক্ষক বরখাস্তের ঘটনায় শিক্ষক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক বরখাস্তের ঘটনায় একজন শিক্ষক ছবি, তিনি বাংলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষক রায়হান শরিফকে বরখাস্ত করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ (৬ মার্চ) বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মো. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য দাবীর প্রেক্ষিতে কলেজ প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। প্রথম দফায় শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় ক্লাসে ফেরাসহ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

গ্রেপ্তারকৃত শিক্ষকের দ্রুত শাস্তি কার্যকর হবে এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

বিষয়:গুলি মেডিকেল কলেজ শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…