আন্তর্জাতিক

শিক্ষার্থীর ছুরিকাঘাতে ক্লাসরুমেই শিক্ষকের মৃত্যু

শিক্ষকের ছবি, শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকের ছবি, যিনি ক্লাসরুমে ছুরিকাঘাতে নিহত হন, ঘটনাস্থলের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খারাপ পারফরম্যান্সের জন্য তিরষ্কার করায় ভারতের আসামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজেশ বড়ুয়া বেজাওয়াদা (৫৫) নামের এক শিক্ষক। পরে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (৭ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার আসামের শিবসাগর জেলার একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটে।

শিক্ষক রাজেশ বড়ুয়া রসায়ন পড়াতেন। এছাড়াও তিনি ব্যক্তিগত মালিকানাধীন একটি স্কুলে ব্যবস্থাপনার দায়িত্বও পালন করতেন।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষক রাজেস বড়ুয়া ওই শিক্ষার্থীকে তার খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেন। এসময় তাকে অভিভাবক নিয়ে পরের দিন কলেজে আসতে বলে তাকে ক্লাস থেকে বের করে দেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ভিন্ন পোশাকে আবারও ক্লাসে প্রবেশ করে। এসময়ও শিক্ষক তাকে চলে যেতে বলেন। পরে ওই শিক্ষার্থী তার শিক্ষকের উপর আক্রমণ করে বসে। আর কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে। এতে ক্লাসেই মারা যান রাজেস বড়ুয়া।

স্কুলের এক ছাত্র বলেন, অভিযুক্ত ছাত্র ক্লাসে আসার সময় উন্মাদের মতো ছিলো। শিক্ষক তাকে আবারো চলে যেতে বলায় সে ক্ষিপ্ত হয়ে শিক্ষককে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। এতে অতিরিক্তি রক্ষক্ষরণে শিক্ষকের মৃত্যু হয়।

শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান,  হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়:আসাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…