জনপদ

বেতন বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

চা শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চা শ্রমিকরা বেতন ও শ্রমিক অধিকার নিশ্চিতের দাবিতে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেতন বাড়ানোর দাবিতে সিলেটে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। টানা পঞ্চম দিনের মতো সিলেটের ২৩টি চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে সিলেটের লাক্কাতোড়া চা বাগানের প্রবেশমুখে এসে জড়ো হয় চা শ্রমিকরা।

এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে সমাবেশে চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালাসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

১২০ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চলে না বলে জানান বক্তারা।

এ সময় চা শ্রমিকরা দাবি করেন, দাবি না মানলে সিলেটে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হবে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আমরা গত ৮ আগস্ট থেকে আন্দোলন করে আসছে শ্রমিকরা।

বিষয়:চা শ্রমিক সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…