চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি এখন বড় বড় ক্লাবের পছন্দের তালিকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৬, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘তুমি ওসব লিগে খেলার যোগ্য নও’, ‘কখনও তোমার সামর্থ্যও হবে না’— কোচ-বন্ধুবান্ধব এবং আশপাশের মানুষের থেকে এমন অনেক নেতিবাচক কথা শুনেছেন অরেলিয়্যাঁ শুয়ামেনি। উচ্চাকাঙ্ক্ষী ফ্রেঞ্চ মিডফিল্ডার দমে যাওয়ার পাত্র নন। যোগ্যতার ছাপও রেখতে শুরু করেছেন। তাকে তাই দলে চাইছে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে অনেক নামী-দামি ক্লাব।

একসময় বাজে খেলার কারণে দুয়ো শোনা শুয়ামেনি এখন মোনাকোর অন্যতম তারকা। গত কয়েকবছর লিগ ওয়ানের ক্লাবটিতে রেখে চলেছেন প্রতিভার প্রমাণ। ইউরোপের বড় ক্লাবে ডাক পাওয়ার বিষয়টি রক্ষণাত্মক এ মিডফিল্ডার দেখছেন কঠোর অনুশীলন ও হাল না ছাড়া মানসিকতার পুরস্কার হিসেবে।

“অনেক ডাক পাওয়ার বিষয়টি সতীর্থদের জন্য মজার হয়েছে। প্রতিদিন সকালে বেনওয়া বাদিয়াশিলে ও জিব্রিল সিদিবে আমাকে এসে এভাবে বলেন, ‘তুমি এই ক্লাবে যেতে পারো।’ পরেরদিন এসে বলবে আরেক ক্লাবের কথা।”

‘এমন অবস্থায় থাকা আমার জন্য ভালো। এর মানে ভালো অবস্থায় আছি। নিজেকে সেরা ক্লাবগুলোর চাওয়ার জায়গায় আনতে অনেক পরিশ্রম করেছি। অনুশীলন ও পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পরে যা কিছুই ঘটুক সেটা দেখবো। তবে আমার কাছে এসব গুরুত্বপূর্ণ নয়।’

ইংলিশ প্রিমিয়ার লিগ নাকি স্প্যানিশ লা লিগা কোন লিগ বেছে নেবেন, এমন প্রশ্নে শুয়ামেনি বলেছেন, ‘স্প্যানিশ ও ইংলিশ, দুটোকেই পছন্দ করি। স্পেনে খেলা কিছুটা ভিন্ন। একইরকম ইংল্যান্ডে খেলার ধরনও আলাদা। কিন্তু সবশেষে আমার কাছে এটা মানিয়ে নেয়ার ব্যাপারমাত্র।’

মোনাকোর হয়ে সদ্যগত মৌসুমে ৫০টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ৫ বার জালের দেখা পাওয়ার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল। লিগ ওয়ানে ৩৫ ম্যাচে তিনবার জাল খুঁজে পেয়েছে তার লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিমিয়ার লিগমোনাকোরিয়াল মাদ্রিদলা লিগালিগ ওয়ানশুয়ামেনি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT