রাজনীতি

আমার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দেশবাসীকে জানানো হবে: ইশরাক

আমার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দেশবাসীকে জানানো হবে: ইশরাক
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়।

তিনি বলেন, অতএব এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরো দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন খবর প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে জানান ইশরাক হোসেন। এরপর তিনি এক পোস্টে প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যাওয়ার কথা জানান।

বিষয়:ইশরাক হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…