অপরাধ

তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

বিচারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আদালত কক্ষে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কক্ষে বিচারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত, তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ।

তৌফিক-ই-ইলাহী পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তৌফিক-ই-ইলাহীকে আটক করে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে গুলিতে নিহত হন মো. সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে ২০ আগস্ট হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

বিষয়:৪ দিনের রিমান্ডে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তৌফিক ই ইলাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…