চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

ভিডিও বার্তায় নেপাল থেকে আরো যা বললেন সংগীতশিল্পী তাসরিফ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছেই। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নিজের ও সঙ্গীদের নিরাপদে থাকার খবর জানিয়েছেন তিনি। একই সঙ্গে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন।

ভিডিওর ক্যাপশনে তাসরিফ খান লেখেন, “আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।” তিনি জানান, নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে বহু পর্যটক নিখোঁজ হয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ভিডিওতে তাসরিফ বলেন, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “মৃত্যুর সংখ্যা শুধু বাড়তেছে, শুধু বাড়ার সংবাদ আসতেছে।”

তবে নিজের ও সঙ্গীদের নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাসরিফ। তিনি বলেন, “দুশ্চিন্তা করবেন না, আমরা একদম বিপরীত পাশে আছি।”

তবে নিরাপদে থাকলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না তাসরিফ ও তার সঙ্গীরা। দেশে ফেরার পথে থাকা সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন,“আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না। কারণ আমরা যে রাস্তা দিয়ে যাবো, একটু আগে খবর পেলাম এই রাস্তায় আজ সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর এই কারণে শুধু রাস্তা ক্ষতিগ্রস্ত হইছে তা না, রাস্তা একদম ভাসিয়ে নিয়ে গেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারতেছি না।”

তাসরিফ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদেই দেশে ফিরতে পারবেন বলে তিনি আশা করছেন। একই সঙ্গে বাংলাদেশ ও দেশের বাইরের অসংখ্য মানুষ ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা জানান এই সংগীতশিল্পী।

এদিকে নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।

দুর্যোগের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে তাসরিফ তার ভিডিও বার্তায় বলেন, “যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।”

ট্যাগ: কুঁড়েঘরট্যুরিস্টতাসরিফ খাননেপাললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

পরবর্তী

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

পরবর্তী
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT