চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১০, মে ২০২৬
বিনোদন
A A

তাসনিয়া ফারিণের আজকের এই অবস্থানের নেপথ্যে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। সেই কথা অকপটে স্বীকার করে কাঁদলেন জনপ্রিয় অভিনেত্রী। বললেন, “মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক। তার চলে যাওয়া আমি কখনওই দেখতে চাই না। পৃথিবীর সব মা ভালো থাকুক।”

মা উপলক্ষে আয়োজিত সন্তানের সাফল্যে ‘গর্বিনী মা’ সম্মাননা অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিনকে সম্মানিত করা হয়।

সেখানে মায়ের অবদান বলতে গিয়ে কেঁদে ফেলেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “কখনও স্বপ্নেও ভাবিনি এই বয়সে আমি এত কিছু অর্জন করব। কিন্তু আমার মা ভেবেছিলেন।”

তাসনিয়া ফারিণ বলেন, “আমার অভিনয় জীবন, গান শেখা সবকিছুর পেছনে আমার মায়ের অবদান। বাবা নয়, সম্পূর্ণটাই আমার মায়ের অবদান। আমার মা নাচের স্কুলে আমাকে ভর্তি করতে, গানের স্কুলে ভর্তি করতে বাবার সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরীক্ষার মাঝে কোনো কাজ এলে মা আমার বাবার সঙ্গে লড়াই করতেন। মা বিশ্বাস করতেন, আমি লেখাপড়ার মতো অন্যান্য সবকিছুও মেইনটেইন করতে পারব।”

শৈশবের কথা উল্লেখ করে ফারিণ বলেন, “যেহেতু বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, কখনও এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। ক্লাস সিক্সে যখন হলিক্রসে চান্স পেলাম, ঢাকার বাইরে থাকায় মা আমাকে ও ছোট ভাইকে নিয়ে ঢাকা চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং বিইউপি-তে চান্স পেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিইউপি-তে বিবিএ-তে পড়তে। মা আমার বাবার সঙ্গে লড়াই করে আমার চাওয়া পূরণ করেছিলেন।”

Reneta

তিনি আরও বলেন, “আমি কী হতে চাই, কী করতে চাই, মা সবসময় আমার আগ্রহকে প্রাধান্য দিয়েছেন। অভিনয় পেশা নিয়ে মানুষ বাইরে থেকে অনেক কথা বলে। তারা অল্পতেই জাজ করে ফেলে, অনেক সময় ভুল কিছু ভাবে। কিন্তু আমার মা সবসময় গাছের মতো আমাকে ছায়া দিয়েছেন। আমি চাইবো, মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসনিয়া ফারিণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT