ক্রিকেট

তাসকিনের প্রশংসায় উড

তাসকিনের হাতে পুরস্কার ও চেক, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনের হাতে পুরস্কার ও চেক, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ছবি, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আগ্রাসী বোলিংয়ে ইংল্যান্ড দলের নজর কেড়েছেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। সফরকারী দলের আরেক গতিতারকা মার্ক উড জানালেন- শুধু তিনি নন, পুরো দলই মুগ্ধ তাসকিনের নৈপুণ্যে।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে নানা বিষয়ের মাঝে উঠে আসে তাসকিন প্রসঙ্গ। প্রতিপক্ষ দলের সেরা পেসারকে প্রশংসায় ভাসান উড।

‘তাসকিন দুর্দান্ত। আমার মনে হয় সে সবাইকেই মুগ্ধ করেছে, শুধু আমি না। পুরো দলই বলছিল কী দারুণ বল সে করেছে। খুব গতিতেও করেছে। ভালো জায়গায় বল ফেলেছে।’

‘প্রথম খেলায়, আমাদের পেসারদের তাসকিনই দেখিয়েছে কোথায় বল করতে হবে। তার পারফরম্যান্স থেকে আমরা অনেককিছু নিয়েছি। আমি, জফরা আর্চার এবং ক্রিস ওকস দেখে বুঝেছি। যে জায়গায় সে বল করেছে আমরা খুবই চাপে পড়েছি। সে আঁটসাঁট বোলিং করেছে। শুধু উইকেট নেয়নি, রানও আটকে রেখেছিল। দুর্দান্তভাবে চিত্তাকর্ষক, যার বিপক্ষে খুব ভালো খেলতে হবে। আমি চাই না সে খারাপ করুক। তবে অনেক উইকেট নিয়ে ম্যাচ একপেশে করে ফেলবে সেটাও চাই না।’

মিরপুরে প্রথম ম্যাচে ৯ ওভারের ২৬ রান দিয়ে এক উইকেট নেন তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতে শেষে কিছুটা রান খরচ করলেও তুলে নেন ইংলিশদের তিনটি উইকেট।

বিষয়:উড চট্টগ্রাম তাসকিন তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…