ক্রিকেট

ফিফটি করে ফিরে গেলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে দূরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ সালে সবশেষ ম্যাচ খেলেছিলেন। দেড়বছরেরও বেশি সময় পর এই সংস্করণে ফিরে করেছেন ফিফটি। তবে ইনিংস আরও লম্বা করতে পারেননি এই ব্যাটার। ফিরে গেছেন মাহেশ থিকাসানার শিকার হয়ে।

৩০ রানে তিন ব্যাটারকে হারানোর পর ক্রিজে আসেন মাহমুদ উল্লাহ। ৬৮ রানে তাকে সঙ্গ দেয়া শান্তও ফিরে যান। সেখান থেকে জাকির আলি অনিককে সঙ্গী করে ঝড়ো ফিফটিই তুলেছেন এই ব্যাটার। ২৭ বলে ফিফটি স্পর্শ করে ফিরে যান ৫৪ রানে। ৩১ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার। তার ক্যারিয়ারের সপ্তম ফিফটি এটি।

২০৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে টিম টাইগার্স। জাকির আলি অনিক ১২ বলে ১৮ রানে আর শেখ মেহেদী ২ বলে ২ রানে ক্রিজে আছেন।

বিষয়:আশালাঙ্কা তাসকিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মেন্ডিস শরীফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…