ক্রিকেট

‘আমি তৃতীয় সন্তানের বাবা হয়েছি’

বাংলাদেশ ক্রিকেটার মাঠে জেতার পর উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে জেতার পর উল্লাসে ভাসছেন, দর্শকদের সামনে খুশি ও উত্তেজনা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৮ বর্ষী তারকা কন্যা সন্তান জন্মের খবর জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। টাইগার পেসারের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম নেয়। এরপর তার প্রথম কন্যা সন্তান জন্ম নেয় গত বছরের ২৯ এপ্রিল।

বিষয়:তাসকিন নাঈমা বাবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…