ক্রিকেট

ওয়ানডেতে তাসকিনের একশ

বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের একশ উইকেটের উদযাপন, উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন একশ উইকেটের মাইলফলক উদযাপন করছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য এক রেকর্ড ছুঁয়েছেন তাসকিন আহমেদ। অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে পৌঁছেছেন শত উইকেটের মাইলফলকে।

ম্যাচে নামার আগে শত উইকেট পূর্ণ করতে তাসকিনের প্রয়োজন ছিল দুই উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারে কুশল মেন্ডিসকে ফেরানোর পর ৩৮তম ওভারে ফেরান চারিথ আশালাঙ্কাকে। আর তাতেই ১০০ উইকেট পূর্ণ হয় টাইগার পেসারের।

৭২তম ম্যাচে ৭০তম ইনিংসে ৮ম বাংলাদেশি বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন। পেসারদের মধ্যে চতুর্থ তিনি।

ম্যাচের হিসেবে বাংলাদেশিদের মধ্যে শত উইকেট পূর্ণ করা দ্রুততম বোলার তাসকিন। তার আগে মোস্তাফিজুর রহমান ৫৪ ম্যাচে এবং আব্দুর রাজ্জাক ৬৯ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।

বিষয়:তাসকিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…