বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র পরীক্ষা করে এই সিদ্ধান্ত জানান।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।








