চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মঈনুলের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৮:৫৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
তারেক রহমানের ঈদ উপহার বিতরণ, শহীদ মঈনুলের বাড়িতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাফেজ মঈনুল ইসলামের পরিবারকে ঈদ সামগ্রী ও পোষাক উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯মার্চ) দুপুরে তারেক রহমানের পক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ শহীদ মইনুলের গ্রামের বাড়িতে এসব উপহার পৌঁছে দেন।

মইনুলের পক্ষে তার মা ঈদের এই উপহার গ্রহণ করেন। এতে ছিল ঈদের নতুন পোশাক শাড়ি, পাঞ্জাবী ও ঈদ সামগ্রী মাংস, চাল, ডাল, তেল, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ, রসুন, মশলাসহ বিভিন্ন উপহার সামগ্রী।

Banglabid

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ সামগ্রী ও উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শহীদ মইনুলের পরিবার। পরে নেতৃবৃন্দ মইনুলের কবর জিয়ারত করে দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।

এসময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, সাগর মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার ছাত্রদল নেতা ওসিকুর রহমান জয়, নাবিল সায়বাদ, রাজু শেখ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভিন হক রাইয়ান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী ইভানসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে মাদ্রাসাশিক্ষার্থী মইনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ২১ জুলাই ঢাকার রায়েরবাগে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ২৬ জুলাই মৃত্যু বরণ করেন। পরের দিন তার লাশ কেকানিয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উপহারতারেক রহমানের ঈদ উপহারশহীদ মঈনুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

মেসি খেলা দেখতে আসায় ‘রোমাঞ্চিত’ জোকোভিচ

পরবর্তী
মেসি ও জোকোভিচ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি খেলা দেখতে আসায় ‘রোমাঞ্চিত’ জোকোভিচ

ঈদের ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে, সূর্য্য ও তাপমাত্রা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটির কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT