বাংলাদেশ

প্রয়োজনে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রয়োজন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার ২ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়টি জানান।

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোন নিরাপত্তা ঘাটতি নেই। বিশেষ কারও প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

বিষয়:তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…