চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান চাচ্ছেন বিএনপির হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি: স্নিগ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
স্মিত হাসি সহ যুবক ব্যক্তি ক্যাফে বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর জমজ ভাই ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি-যা আমারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, জুলাইয়ের পর থেকে তরুণদের মধ্যে নতুন বাংলাদেশ গঠনের যে জোয়ার উঠেছে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থেকেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি।

তিনি লেখেন, ‘আপনারা জানেন, আমি বা আমার ভাইদের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি, মুগ্ধসহ সকল শহীদ কোনো রাজনৈতিক দলের নয়-তারা দেশের সম্পদ।’

স্নিগ্ধ আরও জানান, ‘বর্তমান প্রেক্ষাপটে এবং নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি। আমি নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাই।’

নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনের কারণ উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার অন্যতম লক্ষ্য হলো সর্বোচ্চ পর্যায় থেকে ‘জুলাই’-কে প্রতিনিধিত্ব করা। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করেছি; এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।’

Reneta

তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদানের কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে, তাছাড়া দলের রাজনৈতিক দর্শন ও ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩’-এর অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী। দ্বিতীয়ত, আমি মনে করি, সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা জরুরি। তাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে জুলাইয়ের ঐক্য আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি মনে করেন, রাজনীতিতে তার যোগদানের মাধ্যমে জাতীয়তাবাদী দল ও তরুণ প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে। তবে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও জুলাইপন্থী অংশীজনদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

স্নিগ্ধ বলেন, ‘রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠনই আমার অন্যতম রাজনৈতিক লক্ষ্য।’

শেষে নিজের এই নতুন পথচলায় সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করে তিনি লিখেছেন, ‘এতদিন যত দায়িত্ব পালন করেছি, সবই নিষ্ঠা ও সততার সঙ্গে করেছি। যদি কোনো অভিযোগ থাকে, অনুগ্রহ করে তা প্রমাণসহ উপস্থাপন করুন এবং গঠনমূলক সমালোচনা করুন। নতুন বাংলাদেশে আমরা অন্তত এতটুকু সংস্কার আশা করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই আন্দোলনমীর স্নিগ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT