রাজনীতি

ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা ওসমান হাদির কবরে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন থেকে হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন। কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করবেন। এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

বিষয়:ওসমান হাদি তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…