ভিডিও নিউজ

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান, Channel i Online এর জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চান। সুস্থ থাকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা বিএনপি’র সঙ্গে ছিল তাদেরকে নিয়ে এগুতে চান উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ আলাদা জোট করতে চাইলে তাও করতে পারেন। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেশের জনগণ বলে মন্তব্য করেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন যারা হত্যা ও লুটপাট করে তাদের সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ।

বিষয়:তারেক রহমান নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…