রাজনীতি

শহীদ আবু সাঈদের পরিবারকে ইফতার পাঠালেন তারেক রহমান

তরিক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরিক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠ করছেন, উপস্থিত অনেক মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এ সময় সাইফুল ইসলাম বলেন, আবু সাঈদের ত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার পরিবারের পাশে বিএনপি আছে এবং সব সময়ই থাকবে।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটন, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।

এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

বিষয়:ইফতার তারেক রহমান বিএনপি শহীদ আবু সাঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…