কর্পোরেট নিউজ

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

ছবি: সংগৃহীত

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, গিজারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান তাজ ইলেকট্রনিক্স আয়োজিত এক অনুষ্ঠানে লিপিয়ারার হাতে এসব উপহার তুলে দেন চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর এ উপহার পান লিপিয়ারা। তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে উপহার জেতার বিষয়টি নিশ্চিত করে মার্সেল কর্তৃপক্ষ। এ ঘটনায় তার পরিবারে আনন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকায়ও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিপিয়ারা বলেন, মার্সেলের অফার অনুযায়ী সত্যিই ঘরভর্তি উপহার পেয়েছেন তিনি। একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ওভেনের মতো দামি পণ্যসহ এত উপহার পেয়ে তার পরিবার আনন্দিত। সাধারণ ক্রেতাদের এত বড় উপহার দেওয়ায় মার্সেলকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ ও দীঘি বলেন, সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি মার্সেল যে রক্ষা করে, আজকের আয়োজন তার প্রমাণ। দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমাতে দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং তাজ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। পরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুরু হওয়া মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিষয়:গৃহিণী লিপিয়ারা ঘরভর্তি উপহার মার্সেল ফ্রিজ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…