বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্কটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই। এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশ-বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্যও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।






