চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:১৯ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবারও ৭ ফেব্রুয়ারি একদিনের সফরে উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের তিনটি জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত   পৌনে ১০ টায় দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এবার সড়ক পথে নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণার অংশ নিবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন ঠিক হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফর সূচি নির্ধারকদের উপর।

Banglabid

ডা. জাহিদ বলেন, তিনি দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার জনসভায় বক্তব্য দেবেন।

প্রথমে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণা জনসভায় বক্তব্য রাখবেন।

এছাড়াও তিনি সময় পেলে দিনাজপুরস্থ তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরাঞ্চলে যাবেনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT