চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের ভালোবাসা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হওয়ার পর দেশ-বিদেশের মানুষ, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, এই শোকের সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ীর ভালোবাসা, সমবেদনা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি উল্লেখ করেন, এই কয়েক দিনে পরিবারটি আরও উপলব্ধি করেছে ভিন্ন ভিন্ন মানুষের কাছে বেগম খালেদা জিয়া ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন, যা অনেক ক্ষেত্রে পরিবারের কাছেও পুরোপুরি স্পষ্ট ছিল না।

তারেক রহমান লিখেছেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীনতার প্রতীক এবং নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অসংখ্য মানুষকে স্পর্শ করেছে।

পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, দেশ-বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সহমর্মিতা ও সংহতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জানাজায় বিদেশি সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার চিঠি ও বার্তা, শোক বইয়ে লেখা কথা এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুভূতি ছিল অভূতপূর্ব সম্মানের নিদর্শন।

তিনি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনার ও শেষ সালামকে বেগম খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেন।

Reneta

পোস্টে আরও বলা হয়, অনেক মানুষ নীরবে ও আড়ালে থেকে এই পুরো প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন, যাদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি। তাঁদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

সবশেষে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর অভিবাদন জানিয়ে বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের সম্মিলিত উপস্থিতি ও শ্রদ্ধা জিয়া পরিবারের জন্য ছিল ভোলার নয়। বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতারেক রহমানবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

পরবর্তী

মোস্তাফিজকে বাদ দেয়া শত কোটি হিন্দুর জয়: বিজেপি নেতা

পরবর্তী
মোস্তাফিজ এবং সঙ্গীত সোম

মোস্তাফিজকে বাদ দেয়া শত কোটি হিন্দুর জয়: বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

পরিস্থিতি ‘অস্বাভাবিক’ দাবি করে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির শঙ্কা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT