রাজনীতি

তারেক রহমানের পক্ষ থেকে সরাইলে ইফতার সামগ্রী বিতরণ

সরাইলে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব এস এন তরুণ দে।

রোববার (১৬ মার্চ) দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল সদর ইউনিয়নের শতাধিক মানুষের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে এসময় বলেন, তারেক রহমানের উপহার হিসেবে শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর-আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পারভেজ আলম, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী, যুবদল নেতা কাজল, জহিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

বিষয়:অনলাইন ইফতার তারেক রহমান সরাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…