রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরার মত পরিবেশ তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিন আহমেদ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মত পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

পরিবেশ সৃষ্টি হলেই তিনি দেশে ফিরবেন বলেন জানান সালাহউদ্দিন আহমেদ।

১৪ দিন লন্ডন সফর শেষে আজ রোববার (৫ জানুয়ারি) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির এই নেতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমানের কী দিকনির্দেশনা দিয়েছেন আর কবে দেশে ফিরছেন তিনি। এসব বিষয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ ব্রিফ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের ধারণা না দিয়ে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া উচিত।

তিনি বলেন, যেকোন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে সেটা সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি যেন না হয়।

বিষয়:তারেক রহমান সালাহ উদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…