চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব আমার ছেলে, ক্যারিশমায় ভরপুর রাজকুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
শাকিব খান ও তার ছেলে একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক, ওটিটি মাধ্যমে সরব তারিক আনাম খান সিনেমা করলে বেছে বেছে করেন। তবে তিনি যে সিনেমাটি করেন, সেটি দিয়ে প্রশংসা অর্জন করেন।

বর্তমানে হিমেল আশরাফের পরিচালনায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’ ছবিতে অভিনয় করছেন মঞ্চ, টিভি মাধ্যমের দাপুটে এই অভিনেতা। তিনি জানান, এতে শাকিব খান তার ছেলের চরিত্রে অভিনয় করছেন।

তবে এবারই প্রথমবার শাকিবের সঙ্গে তারিক আনাম খান অভিনয় করছেন এমনটা নয়। জানালেন, শাকিবের সঙ্গে পূর্বে ‘নোলক’ ও ‘সুপারহিরো’ ছবিগুলো করেছেন। অন্যদিকে, পরিচালক হিমেল আশরাফের নির্মাণে আগে বহু নাটকে অভিনয় করার সুবাধে সখ্যতা রয়েছে তারিক আনাম খানের।

Banglabid

গেল বছরের ইন্ডাস্ট্রি হিট ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান আসন্ন রোজার ঈদে মুক্তির লক্ষ্যে ‘রাজকুমার’-এ লগ্নী করছেন। ছবির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে শুটিং হওয়ার কথা আছে।

বাংলাদেশে ছবিটির শুটিং চলাকালীন নিজের অভিজ্ঞতা জানিয়েছে তারিক আনাম বলেন, ব্যক্তিগতভাবে শাকিবের সঙ্গে আমার অত্যন্ত সু-সম্পর্ক। সে খুবই ভদ্র ছেলে এবং সিনিয়দের প্রচণ্ড সম্মান করে। ‘রাজকুমার’-এর শুটিংয়েও তাই দেখেছি। সে সবকিছু আলোচনা করে কাজ করে। এতে করে সবার ভালো মন্দ দিকগুলো জানা যায়। ফলে কাজটি ভালো হয়। শাকিবের চিন্তাভাবনাও আধুনিক। তার এই গুণটা আমাকে বরাবরের মতো মুগ্ধ করেছে।

গুণী এই অভিনেতা বলেন, ‘রাজকুমার’ ছবিতে অনেক বেশি এন্টারটেনমেন্ট আছে। শাকিব খানের ভরপুর ক্যারিশমা আছে। এতে শাকিব আমার ছেলে, আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। আমার ভূমিকা অনেক বড় নয়, কিন্তু যতটুকু আছে সেই জায়গাটা খুবই স্ট্রং। বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে। ছবিটি করার পর আমার আশাবাদ বেড়েছে। আমার মনে হচ্ছে, দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিত হবে।

Reneta

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

‘রাজকুমার’ প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ আগেই বলেছেন, এর গল্প এবং চিত্রনাট্য আমার। আমি জানি এর মধ্যে কী কী এলিমেন্টস আছে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ‘সো ফার বেটার’ ছবি হবে এবং আমি বিশ্বাস করি, প্রশংসা ও ব্যবসায়িক সাফল্যে প্রিয়তমাকে ছাড়াতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানতারিক আনাম খানরাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT