চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাবের উদ্যোগে তারেক-মিশুক স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
বিনোদন
A A
Two men operating a vintage film camera outdoors in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী বুধবার (১৩ আগস্ট)। এ উপলক্ষ্যে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার বিকেল সাড়ে ৫টায় বীর উত্তম মীর শওকত সড়কের গ্রাউন্ড জিরোতে হবে এই স্মরণ আয়োজন। এ বিষয়ে আয়োজকরা জানান, এই শ্রদ্ধাঞ্জলি আয়োজনটি তারেক মাসুদ ও মিশুক মুনীরের অসাধারণ জীবনযাত্রা, সৃজনশীল সহযোগিতা এবং স্থায়ী উত্তরাধিকারের প্রতি সম্মান জানাবে। এটি শুধু তাদের করুণ প্রয়াণের স্মৃতিচারণ নয়, বরং আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া তাদের জীবন, দৃষ্টি ও অবদানের এক উদযাপন।

অনুষ্ঠানে প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, যার চিত্রগ্রহণ করেছেন মিশুক মুনীর, এবং প্রসূন রহমান পরিচালিত তারেক মাসুদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেরা– রিটার্ন জার্নি’।

এছাড়া তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মুনীর। এর পর দর্শকদের সঙ্গে হবে মুক্ত আলোচনা।

২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ নামের একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র তারেক মাসুদ এবং তার সহযাত্রী মিশুক মুনীরসহ পাঁচজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক মাসুদতারেক-মিশুকমিশুক মুনীররানওয়েসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT