রাজনীতি

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বক্তৃতা ও সমর্থকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেড় যুগের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে গাড়িবহরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়।

কার্যালয়ের সামনে তারেক রহমানকে স্বাগত জানান দলের শীর্ষনেতারা, পাশাপাশি তাকে বিভিন্ন স্লোগান দিয়ে অভিবাদন জানান নেতাকর্মীরা। তার আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি যুক্ত প্রচুর ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়:কেন্দ্রীয় কার্যালয় গুলশান জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান নয়াপল্টন নিরাপত্তা ব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…