চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর জন্য চিকিৎসা সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নোয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি জনাব তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

উপস্থিত ছিলেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান।বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘গত ৫ আগস্টের স্বাধীনতার ফলের জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে এই মোহাম্মদ নবীনের মতো শিক্ষার্থীদের। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অনেকে আহত ও নিহত হয়েছে। সবার পাশে জনাব তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ: চিকিৎসা সহায়তাতারেক রহমানদুই শিক্ষার্থীবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা ও মাদক কর্মকর্তার সংশ্লিষ্টতা মিলেছে, ওসি প্রত্যাহার

পরবর্তী

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: সেনাপ্রধান

পরবর্তী
সেনাপ্রধানের পক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: সেনাপ্রধান

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ বিদায়ী ম্যাচে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ নিয়ে যা বললেন পোথাস

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT