চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা সিরিজ ‘তাকদীর’, সেরা ছবি ‘খাঁচার ভিতর অচিন পাখি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ দর্শক প্রিয় বিভাগে সেরা ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘তাকদীর’। আর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘খাঁচার ভিতর অচিন পাখি’।

শনিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ বসে ছিল জমকালো ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড এর আসর।

বাংলাদেশ থেকে চতুর্থ হইচই অরিজিনাল ‘তাকদীর’ মুক্তি পায় ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এটি বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা পায়। সিরিজে চঞ্চল চৌধুরী এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন। নিজের ফ্রিজার ভ্যানে তিনি পান একটি রহস্যময় মরদেহ।

গত বছরের ২১ অক্টোবর মুক্তি পাওয়া চরকি প্রযোজিত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ চলচ্চিত্রটির গল্প পাখি নামের এক মেয়েকে কেন্দ্র করে। দুর্ভাগ্যবশত, তিনি একটি পরিত্যক্ত কারখানায় আটকা পড়েন। সেখানে তিনি ৪ বছর ধরে নিখোঁজ প্রভাবশালী রাজনীতিবিদ ফিরোজ খানের (ফজলুর রহমান বাবু) দেখা পান।

দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১’। দর্শক প্রিয়, সমালোচক ও একক ক্যাটাগরিতে মোট ৩১টি সাব-ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিখাঁচার ভিতর অচিন পাখিতাকদীরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT