চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনে জয়ের জন্য সিলেটের দরকার ১৩৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে লো স্কোরিং ইনিংস হয়েছিল রংপুর ও সিলেট ডিভিশনের মধ্যে। আগে ব্যাট করে প্রথম ইনিংসে রংপুর ডিভিশন দেড়শ পার করে অলআউট হয়। জবাবে নেমে দুইশো পার করতে পারেনি সিলেট ডিভিশন। প্রথম ইনিংসে ৩১ রানের লিড পাওয়া সিলেটের শেষদিনে জয়ের জন্য প্রয়োজন ১৩৯ রান।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর ডিভিশন দ্বিতীয় ইনিংসেও আবারও বিপর্যয়ে পড়েছিল। ৬৬ রানে ৫ উইকেট হারানোর পর রংপুরকে টেনে তুলেছেন তানবীর হায়দার ও নবীন ইসলাম। তানবীরের থেকে ৭২ রানের ইনিংস পাওয়া রংপুর নবীনের থেকে ৬৩ রানের সম্মানজনক পুঁজি পায়।

দ্বিতীয় ইনিংসে তোফায়েল আহমেদ ও রাহাত ফেরদৌস ৩টি করে উইকেট নিয়েছেন।

রংপুর পরের কোনো ব্যাটার থেকে এক রানও পায়নি। দলটি ২২০ রানে অলআউট হলে সিলেটের জয়ের জন্য লক্ষ দাঁড়ায় ১৮৯ রান। শেষ দিনে দলটির প্রয়োজন আরও ১৩৯ রান, হাতে রয়েছে ৮ উইকেট। ওপেনার পিনাক ঘোষ ২৮ রানে অপরাজিত আছেন। শুরুতেই তাকে সঙ্গ দেবেন নাইটওয়াচম্যান রেজাউর রহমান রাজা।

রংপুর ডিভিশন প্রথম ইনিংসে ব্যাট করে ৬২.৩ ওভার খেলে, রান করে ১৫৮। অধিনায়ক আকবর আলীর থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান। ৩৩ রান করেন ওপেনার খালিদ হাসান। সিলেটের তিন পেসার আবু জায়েদ, খালেদ আহমেদ এবং রেজাউর রহমান রাজা ৩টি করে উইকেট নেন।

সিলেট ব্যাটে নেমে ১৮৯ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক অমিত হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে আনেন দুই ওপেনার পিনাক ঘোষ ও তাওফিক খান। প্রথম ইনিংসে ৩১ রানের লিড পায় সিলেট ডিভিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানবীরতোফায়েলনবীনপিনাকরংপুর ডিভিশনরাহাতলিড স্পোর্টসসিলেট ডিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT