ক্রিকেট

রংপুর-সিলেটের লো-স্কোরিং ম্যাচ, তৃতীয় দিনেই ফল সম্ভব

জাতীয় ক্রিকেট লিগ

ক্রিকেট ম্যাচে রংপুর-সিলেটের লো-স্কোরিং ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর-সিলেটের লো-স্কোরিং ম্যাচের তৃতীয় দিন, যেখানে খেলোয়াড়রা মাঠে ব্যাট ও বল নিয়ে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ক্রিকেট লিগে লো স্কোরিং ম্যাচ হচ্ছে রংপুর ও সিলেট ডিভিশনের মধ্যে। আগে ব্যাট করে প্রথম ইনিংসে রংপুর ডিভিশন দেড়শ পার করে অলআউট হয়। জবাব দিতে নেমে দুশো পার করতে পারেনি সিলেট ডিভিশন।

রংপুর ডিভিশন প্রথম ইনিংসে ব্যাট করে খেলেছে ৬২.৩ ওভার, রান করেছে ১৫৮। অধিনায়ক আকবর আলীর থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান। ৩৩ রান করেন ওপেনার খালিদ হাসান।

সিলেটের তিন পেসার আবু জায়েদ, খালেদ আহমেদ এবং রেজাউর রহমান রাজা ৩টি করে উইকেট নিয়েছেন।

সিলেট ব্যাটে নেমে ১৮৯ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক অমিত হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন দুই ওপেনার পিনাক ঘোষ ও তাওফিক খান। প্রথম ইনিংসে ৩১ রানের লিড পায় সিলেট ডিভিশন। রংপুরের রবিউল হক ও আবু হাসিম ৩টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বিপর্যয়ে পড়েছে রংপুর ডিভিশন। ৬৬ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট। সবশেষ দলটির লিড দাঁড়িয়েছে ৩৫ রানের। তৃতীয় দিন সকালে আকবর আলী ও তানবীর হায়দার ব্যাট করতে নামবেন। সিলেটের তোফায়েল আহমেদ নিয়েছেন ৩টি উইকেট।

বিষয়:অমিত আকবর খালিদ খালেদ তোফায়েল রংপুর ডিভিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…