চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে’

দর্শক শাকিব খানের সঙ্গে আপনাকে চায়, উত্তরে তিশা বলেন, ‘আমিও চাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

মডেলিং থেকে অভিনয়ে এসে জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। প্রায় ১০ বছর হলো তিনি নাটকে অভিনয় করছেন।

নানামাত্রিক চরিত্র দিয়ে তিশা নিজেকে অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করেছেন। তবে সময়সাময়িক অনেকেই সিনেমা করলেও তিশাকে এখনও পাওয়া যায়নি রূপালী পর্দায়।

এদিকে, কিছুদিন পরপর সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন রটে, তানজিন তিশা সিনেমায় আসছেন। শেষ পর্যন্ত এই খবর গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

গেল মাসেও শোনা যায়, পশ্চিমবঙ্গে ‘ভালোবাসার মরসুম’ সিনেমা করতে যাচ্ছেন তিশা। জানা যায়, ভিসা জটিলতায় এর কাজ আটকে আছে।

এরপরেই গুঞ্জন রটে, বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় মেগাস্টার শাকিব খানের আসন্ন ছবি ‘সোলজার’-এ কাজ করবেন তিশা। বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত হলেও লিখিতভাবে এখনও চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। জানা যায়, সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।

তিশার নাটকের দর্শকরা তাকে শাকিব খানের বিপরীতে সিনেমায় দেখতে চায়। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও বিষয়টি নিয়ে লেখালিখি দেখা যায়।

Reneta

সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিবের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে প্রশ্ন করলে উত্তরে তানজিন তিশা বলেন, আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার।

সিনেমা করা প্রসঙ্গে তিশা বলেন, খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। এটা সারপ্রাইজ হিসেবে থাকুক।

তিশা আরও বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এতো ভালোবাসা ও সাপোর্ট দেয়ার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশালিড বিনোদনশাকিব খানসোলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT