চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদ ভাবনায় ছিল, অমিত প্রমাণ করেছে: প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটির জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে দুটি নতুন মুখ রেখেছেন নির্বাচকরা। যোগ্যতা এবং সম্ভাবনার জন্যই তাদের দলে নেয়া হয়েছে, বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পা রাখতে চলেছেন রঙিন পোশাকের নিয়মিত ওপেনার ২৫ বর্ষী তানজিদ হাসান তামিম। সাদা পোশাকে প্রথমবার ডাক পাওয়া অপরজন হলেন ২৪ বর্ষী অমিত হাসান। ২০১৯ সাল থেকে ব্যাটে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

টেস্টে দুই নতুন মুখ নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ আমাদের ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো এবং আমরা মনে করেছি যে টেস্টে তার সামর্থ্য দেখানোর সুযোগ পাওয়া উচিত। তার টেকনিক বেশ ভালো এবং সহজাত প্রতিভাও প্রচুর। আমরা আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে দীর্ঘ ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলা অমিত হাসানকে নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘অমিত যোগ্যতা প্রমাণ করেছে। কারণ সে প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। তার মেজাজ আকর্ষণীয় এবং আমরা বিশ্বাস করি এটি টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই সংস্করণে ধৈর্য এবং শৃঙ্খলার প্রয়োজন এবং অমিত দীর্ঘসময় ধরে সেই গুণাবলী প্রদর্শন করেছে।’

‘এই দুই খেলোয়াড়ের হাতেই সময় আছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সেবা করতে পারে।’

৮ মে প্রথম টেস্টে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি’র ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিততানজিদপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসহাবিবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT