জনপদ

এসএসসি পাশ ‘ভুয়া চিকিৎসক’কে তিন মাসের কারাদণ্ড

অফিসে একজন ব্যক্তি, হাত ক্রস করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে একজন ব্যক্তি, হাত ক্রস করে দাঁড়িয়ে আছেন, পেছনে জানালা ও এয়ার কন্ডিশনার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল পৌর এলাকার দয়াল ক্লিনিক ও হসপিটালের ৩য় তলা থেকে মো.সাইদুর রহমান লাভলু নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে টাঙ্গাইল র‍্যাব।

বুধবার দুপুর তার চেম্বারে অভিযান পরিচালনা করার পর জেলা প্রশাসকের সিনিয়র সহকারি কমিশনার রেজা মো.গোলাম মাসুম প্রধান মোবাইল কোর্ট পরিচালনা করে এই সাজা দেন।

রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন, দুপুরে র‍্যাবের একটি টিম অভিযান চালায় ভুয়া সনদধারী চিকিৎসকের চেম্বারে। পরে তাকে আটক করার পর সে স্বীকার করে সে কোন কানের ডাক্তার না। সে শুধুমাত্র এসএসসি পাশ করেছে। এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তার নামের শুরুতে ডা. পদবি ব্যবহার করতেন। তার চেম্বারের সকল মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:টাঙ্গাইল র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…