কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা
এক ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্লিনিক সিলগালা সংক্রান্ত বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, উপস্থিতি বেশ কয়েকজনের।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলে কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভা এলাকায় ও সদর উপজেলার করটিয়া এলাকায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
অভিযানের দ্বিতীয় দিনে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর চক্ষু হাসপাতাল, করটিয়া এলাকার রোকেয়া ক্লিনিক, করটিয়া ডিজিটাল ক্লিনিক, মিতালী ক্লিনিক সিলগালা করা হয়। তাছাড়াও পৌর এলাকার খিলদাহ স্পেসালাইডজ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুআরা খাতুন জানান, কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। পাশাপাশি ১টিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে কাগজপত্র জমা দিতে না পারলে এটির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







