চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করেছেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবালে নেতৃত্বে প্রথমবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। ফাইনালে মহারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা। পুরস্কার বিতরণীতে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ডেকে নিয়ে তাদেরকে শিরোপা উৎসর্গ করেছেন যান তামিম। ফরচুন বরিশাল অধিনায়ক অবশ্য জানিয়েছেন দুই সিনিয়র ক্রিকেটারকে শিরোপা উৎসর্গের কারণ।

বিপিএলের দশটি আসরেই খেলেছে মাহমুদউল্লাহ ও মুশফিক। বরিশালের হয়ে শিরোপা জেতার আগে দুজনেই দুটি করে ফাইনাল খেলেছেন। তবে শিরোপার স্বাদ পাননি। আক্ষেপ ছিল তাদের বটেই। তামিমের নেতৃত্বে শিরোপা জিতে সেই আক্ষেপ অবশ্য মিটেছে দুই সিনিয়র ক্রিকেটারের। সে কারণেই তাদের শিরোপা উৎসর্গ করেছেন তামিম।

উদযাপন শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম ব্যাখ্যা করেছন বিষয়টি।  ‘অবশ্যই যেকোনো ট্রফি দারুণ। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিলো কিছু তরুণ খেলোয়াড় মিরাজ বলেন বা সৌম্য বলেন। দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব।’

‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়ত চালিয়ে যাবে। অন্যদের মতন এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল।’

বরিশালের শিরোপা জেতার পথে তামিমের কাজটা সহজ করে দিয়েছিলেন মুশফিক। সেই কারণেও তার প্রতি আলাদা কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল অধিনায়ক। বলেছেন,  “আমরা অনেক সময় কৃতিত্ব সবাইকে ঠিকভাবে দেই না। যার যতটুকু প্রাপ্য, কৃতিত্ব দেওয়া উচিত। এই টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন আমি মুশফিককে গিয়ে বলি, ‘তুই কি মাঠের ব্যাপারগুলি দেখতে পারবি? বোলিং পরিবর্তন, ফিল্ডিং, এসব দেখবি।’ এটা আমাকে দম ফেলার সুযোগ দিয়েছে, কারণ আমি বাইরের ব্যাপারগুলি দেখছিলাম- কোন ক্রিকেটার আসছে, কোন ক্রিকেটার যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে , এসব।”

‘মুশফিক অসাধারণ ছিল। ও এই কাজ করাতে আমার ওপর চাপ অনেক কমে গেছে। নিজের ক্রিকেট ও ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। আপনারা খেয়াল করে থাকলে দেখেছেন, ওর সম্পৃক্ততা অনেক ছিল। তাকে ধন্যবাদ জানাতেই হবে। এই ট্রফি আমার চেয়ে কারও বেশি প্রাপ্য থাকলে সেটা মুশফিক। কারণ অনেক ভালো কিছু সে করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT