চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝি: এবার মুখ খুললেন মালান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ও মালান মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: এবারের বিপিএলে যেন নিয়মিতই মেজাজ হারাচ্ছেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে শুরু, বিতণ্ডায় জড়ান ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সাথেও। সবশেষ ফরচুন বরিশালের ইংলিশ সতীর্থ ডেভিড মালানের সঙ্গে রাগান্বিত হতে দেখা গেছে তামিমকে। সাবেক টাইগার ওপেনার বিষয়টি নিয়ে আগেই অবস্থান পরিস্কার করেছেন। এবার মুখ খুলেছেন ডেভিড মালান।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছিলেন তামিম। এরপরই কিছুটা রাগান্বিত চাহনি দেখা গেছে তার চেহারায়। মালানকেও ওই সময় কিছু একটা বলতে শোনা যায়। তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তামিম জানিয়েছেন, মালানের সঙ্গে কিছুই হয়নি তার। একইদিনে মালান নিজেও একই কথা বললেন।

সোমবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ইংলিশ ব্যাটার জানান, তামিমের সঙ্গে বিতণ্ডার বিষয়টির কোনো সত্যতা নেই এবং তামিম তাকে উদ্দেশ্য করে কোনো কথা শোনাননি।

Banglabid

‘একদমই সত্য নয়, তামিমের সঙ্গে আমার কোনো রাগান্বিত কথা দূরে থাক, একে-অপরের সাথে কোনো কথাই হয়নি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এরকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।’

‘আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি। এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।’

‘তামিম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় নাম। এজন্যই হয়তো যেকোনো ইস্যুতে মিডিয়া তামিমের নামটি জড়িয়ে খবর করে। কিন্তু সেদিনের বিষয়ে আমাকে নিয়ে মিডিয়াতে যে খবর প্রকাশিত হয়েছে সেটার কোনো ভিত্তি নেই। তামিম বাংলাদেশের ক্রিকেটকে অনেককিছুই দিয়েছে, জাতীয় দল থেকে অবসরের পর এখন সে ঘরোয়া ক্রিকেট উপভোগ করছে। আমরাও তার নেতৃত্ব উপভোগ করছি, মাঠের খেলায় তার পরিকল্পনাগুলোও দুর্দান্ত।’

Reneta

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম বলেছেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবরিশালবিপিএল ২০২৫মালানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT